• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মিশরে বন্দুকধারীদের হামলায় নিহত ১৭

07আন্তর্জাতিক ডেস্ক: মিশরের সিনাই উপত্যকায় বৃহস্পতিবার সেনাবাহিনীর কয়েকটি চেকপোস্টে বন্দুকধারীদের হামলায় ১৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৫ জন সেনা সদস্য ও দুইজন বেসামরিক নাগরিক। মিশরের ইতিহাসে নিরাপত্তাবাহিনীর ওপর বন্দুকধারীদের এটি সবচেয়ে বড় হামলা।

তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে সিরিয়া ও ইরাকে লড়াইরত চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সমর্থকরা সাধারণত এ ধরণের হামলা চালিয়ে থাকে।

বার্ত সংস্থা এএফটি জানিয়েছে, সিনাই উপত্যকার শেখ জুয়েইদ ও রাফাহ চেকপোস্টে বন্দুকধারীরা স্বয়ংক্রিয় রাইফেল ও রকেট চালিত গ্রেনেড নিয়ে হামলা চালায়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলি দাবি করেছে হামলায় কমপক্ষে ১৫ বন্দুকধারীও নিহত হয়েছে। তবে এ ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু বলা হয়নি।

২০১৩ সালে মিশরে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুসলিম ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্দ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এর পর থেকে সেনাবাহিনীর ওপর হামলা চালিয়ে যাচ্ছে বন্দুকধারীরা। এর আগে সিনাই উপত্যকায় সবচেয়ে বড় হামলা চালিয়েছিল আইএসের সহযোগী সংগঠন আনসার বেইত আল মাকদিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ