• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ববির সঙ্গে জাপা নেতারা!

Bobiসিসি নিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হলেও ঢাকা সিটি করপোরেশন উত্তরের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী ববি হাজ্জাজের পক্ষে কাজ করছেন দলটির অনেক নেতা-কর্মী।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে উত্তর জাতীয় পার্টি-সমর্থিত মেয়র পদপ্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল মাঠে রয়েছেন। তার পরও তার সঙ্গে নেই দলের অনেক নেতা-কর্মী। বরং তারা বিদ্রোহী প্রার্থী ববি হাজ্জাজের সঙ্গে প্রকাশ্যে কাজ করছেন।

জাতীয় পার্টির এই বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রতিদিন নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন দলের নীতিনির্ধারণী ফোরামের সদস্য থেকে শুরু থেকে ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতা-কর্মী। তাদের অনেকেই ববির সঙ্গে পালাক্রমে নির্বাচনী প্রচারমূলক দায়িত্ব পালন করছেন। নির্বাচন পর্যন্ত ববির সঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন তারা।

জানা গেছে, ইতিমধ্যে দলের প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানাকে ববি হাজ্জাজের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক করা হয়েছে। তিনি প্রার্থী ঘোষণার দিন থেকেই ববি হাজ্জাজের সঙ্গে রয়েছেন। ববির নির্বাচনী কৌশল ঠিক করাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সোহেল রানা ভূমিকা রাখছেন।

এ ছাড়া দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাকুর রহমান মোস্তাক, ছাত্রসমাজের প্রাক্তন সভাপতি সৈয়দ মিজানুর রহমান হিমু, মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন তোতা, বিমানবন্দর থানা সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, উত্তরা থানা সভাপতি মহিউদ্দিন তালুকদার মঞ্জু, দক্ষিণখান থানার সভাপতি মোহাম্মদ আলী বাবু, তুরাগ থানার সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলালসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতা-কর্মী ববির পক্ষে সক্রিয়। ছাত্রসমাজের একটি বড় অংশ ববির সঙ্গে কাজ করছেন বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, বিদ্রোহী প্রার্থী ববির সঙ্গে কাজ করলে দলের এসব নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে কেন্দ্র ও মহানগর জাতীয় পার্টির তরফ থেকে বারবার সতর্ক করা হচ্ছে। কিন্তু এ হুমকিকে পাত্তাই দিচ্ছে না নেতা-কর্মীরা। বরং তারা প্রকাশ্য ববির সঙ্গেই কাজ করছেন।

জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুলের সঙ্গে কাজ না করে ববির সঙ্গে থাকায় এসব নেতা-কর্মীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে উঠেছে। শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ