• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

SAMSUNG CAMERA PICTURESদিনাজপুর প্রতিনিধি : “অটিজম সচেতনতা থেকে সক্রিয়তা-একিভূত সমাজ গঠনে শুভ বার্তা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরেও বিশ্ব অটিজম সচেতনতা বিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা সামজ সেবা কার্যালয়ের আয়োজনে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমদ শামিম আল রাজী।
র‌্যালি শেষে শিশু একাডেমী মিলনায়তনে জেলা সামজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক স্টিফেন মুর্মু’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. সুলতান মোঃ সামসুজ্জামান, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ-ঢাকা’র সদস্য অধ্যক্ষ মো. ছফর আলী, জেলা সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ সামসুদ্দিন, শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার (রেজী) আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী, সিডিসির প্রকল্প সমন্বয়কারী শৈলেন চন্দ্র রায়, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের শামীম রহমান, প্রতিবন্ধী বিদ্যালয় ও পূর্ণবাসন সংস্থার সাধারণ সম্পদাক বিলকিস আরা ফয়েজ, সিডিএ’র পক্ষে অনামিকা পান্ডে ও অটিষ্টিক শিশুর অভিভাবক প্রতিমা মন্ডল। স্বার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোলাম রাব্বানী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেন, অটিজম এক প্রকার বৃহৎ সামাজিক ও মানসিক প্রতিবন্ধকতা। এর ফলে মানসিক উন্নতির ক্ষেত্রে সারা জীবনব্যাপী প্রতিবন্ধকতা, সামাজিক কর্মকান্ড এবং কথা বলার ক্ষেত্রে উন্নতি বাধাগ্রস্থ হয়। এটি একটি জটিল অনাকাঙ্খিত ও অসামঞ্জস্যতাপূর্ণ রোগ। অটিজম রোগীদের চিকিৎসার চেয়ে সেবা বা ভালোবাসাই বেশী প্রয়োজন। সঠিক সেবা ও পরিচর্যার মাধ্যমে অটিজম শিশুকে ভাল রাকা সম্ভম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ