• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গোপন ক্যামেরায় ইরানির ভিডিও

Siritiআন্তর্জাতিক ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি। শুরু থেকেই তার পিছে লেগে আছে বিতর্ক ও গুঞ্জন। আবারো তিনি আলোচনায় এলেন। তবে এবার তিনি গোপন ক্যামেরার শিকার হয়েছেন। গোয়ার সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছেন স্মৃতি ইরানি। সেখানে জনপ্রিয় পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ফ্যাবিন্ডিয়ার একটি আউটলেটে গিয়েছিলেন। পোশাক পছন্দ করার পর তা শরীরের সঙ্গে মানায় কিনা, তা দেখার জন্য ট্রায়াল রুমে যান। ট্রয়াল রুমে পোশাক পরিবর্তনের দৃশ্য কেউ একজন গোপন ক্যামেরায় ধারণ করে। এরপর কালবিলম্ব না করে স্মৃতি ইরানি আইনের আশ্রয় নেন। গোয়ার বিধানসভার সদস্য বিজেপি নেতা মাইকেল লোবোকে বিষয়টি জানানোর পর স্থানীয় থানায় অভিযোগ দাখিল করেন লোবো। এনডিটিভিকে লোবো বলেন, “স্মৃতি ইরানি পোশাক কেনার জন্য ট্রায়াল রুমে গিয়ে তা ঠিকঠাক মানাচ্ছে কিনা, তা দেখে নেন। সে সময় কেউ একজন গোপন ক্যামেরায় সেই দৃশ্য ধারণ করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি তার স্বামী জুবিন ইরানিকে জানান। পরে আমাকে জানান।” স্মৃতি ইরানি নিজেই গোপন ক্যামেরাটি চিহ্নিত করেন। ট্রায়াল রুমের ডানকোণে এমনভাবে সেটি লাগানো রয়েছে, যা সহজে কেউ দেখতে পারবে না, বুঝতেও পারবেও না। কিন্তু তা স্মৃতি ইরানির চোখ এড়ায়নি। বিধায়ক লোবো জানান, তিনি খবর দিলে পুলিশ এসে ফ্যাবিন্ডিয়ার আউটলেটে তল্লাশি চালিয়ে ক্যামেরাটি উদ্ধার করে। ওই আউটলেটের ম্যানেজারের কক্ষের একটি কম্পিউটার থেকে গোপন ক্যামেরাটি পরিচালনা করা হয়। পুলিশ জানায়, চার মাস আগে ক্যামেরাটি স্থাপন করা হয়। ক্রেতাদের ট্রায়ালের অসংখ্য ভিডিও ফুটেজ আছে এটিতে। তবে স্মৃতি ইরানি যখন আউটলেটে যান তখন ম্যানেজার অফিসে ছিলেন না। অভিযোগ এবং ক্যামেরা, কম্পিউটার উদ্ধারের পর ক্যানডোলিম থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। নারীর সম্ভ্রমহানি ও ট্রয়াল রুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে মামলা হয়েছে। ক্যানডোলিম থানায় মোখিক অভিযোগ দিয়েছেন স্মৃতি ইরানি, যা রেকর্ড করা হয়েছে।  সুত্র: ওয়েবসাইট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ