দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনসহ সদর উপজেলার অন্যান্য নেতৃবৃন্দের সাথে কেবিএম কলেজ ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে শহরের গণেশতলাস্থ রায়সাহেব বাড়ী মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় কালে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কেবিএম কলেজ ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল, যুগ্ম আহবায়ক আতিক, শামীম রেজা, কেবিএম কলেজ ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি বাহাউদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান মিম, সাংগঠনিক সম্পাদক সাকোয়াত হোসেন, ঝলক সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মানিক বসাক, মাহবুবুর রহমান, শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ জামাল সরকার, দিনাজপুর আওয়ামী তৃণমূল লীগের সভাপতি জয়ন্ত কুমার মিশ্র, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাজী পলাশ প্রমুখ।