• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাজীপুরে নিহত সেই দুই শিশু সহোদর

Lasগাজীপুর: গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে নিহত দুই শিশুর পরিচয় মিলেছে। সেই দুই শিশু সহোদর। ঢাকার বাড্ডা থেকে অপহরণের দু’দিন পর সোমবার গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের গজারীবন থেকে সহোদর দুই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
এরা হলো- ময়মনসিংহের নান্দাইল থানার গোসাই চান্দরা গ্রামের সামসুল হকের ছেলে নাভিল (৯) ও নাজমুল হাসান (৫)।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মো. রফিকুল ইসলাম জানান, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে সোমবার সকালে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের ৬নং গেট থেকে প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে ধলিপুকুরের পাশে গজারীবন থেকে দুই ছেলে শিশুর লাশ উদ্ধার করে। পুলিশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় লাশ দু’টি।

তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। পরে বিভিন্ন মিডিয়ায় দুই শিশুর লাশ উদ্ধারের খবর পেয়ে বিকেলে তার বাবা সামসুল ও মা হেলেনা গাজীপুরের হাসপাতালে এসে তাদের সন্তানের লাশ শনাক্ত করেন।
নিহতের মা হেলেনা বেগম জানায়, রাজধানী ঢাকার মধ্যবাড্ডা এলাকার জনৈক জাহিদুলের বাসায় স্বামী-সন্তান এবং তার ছোট বোন ঝর্ণা ও বোনের স্বামী রুবেল (৩৫) ভাড়া থাকেন। হেলেনা বিভিন্ন বাসায় ঝি’র কাজ করে এবং তার স্বামী দিনমজুর। রুবেল স্থানীয় একটি গ্যারেজে চাকরি করে। প্রায় এক সপ্তাহ আগে ঝর্ণা ও রুবেলের মধ্যে দাম্পত্য কলহ হলে এ দম্পতিকে ওই বাসা থেকে বের করে দেয় সামসুল দম্পতি। এর দু’দিন পর ঝর্ণা আবার বোনের বাসায় ফিরে গেলেও রুবেল পাশের গ্যারেজই বাস করতে থাকে।
গত শনিবার বেড়ানোর কথা বলে নাভিল ও নাজমুলকে নিয়ে রুবেল বাসা থেকে বের হয়ে নিরুদ্দেশ হয়। এরপর থেকে রুবেলের মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল। এর দু’দিন পর সোমবার সামসুল ও হেলেনা গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের গজারী বনের ভেতর থেকে তাদের শিশু সন্তানদের লাশ উদ্ধারের খবর পায়। নাভিল ও নাজমুল মধ্যবাড্ডা মাদ্রাসার প্রথম  শ্রেণীর ছাত্র ছিল।
এদিকে বাড্ডা থানার উপ-পরিদর্শক  মো. এমরানুল হাসান জানান, এ ব্যাপারে শনিবার সামসুল হক বাড্ডা থানায় সাধারণ ডায়েরি করেছেন। সোমবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত রুবেলের সন্ধান মিলেনি। তাকে গ্রেফতারের অভিযান চলছে। নতুন বার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ