• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আশুলিয়ায় শ্রমিকদের বেতনের ২২ লাখ টাকা ছিনতাই

Cinসাভার : আশুলিয়ায় প্রকাশ্যে গুলি করে অর্ডিয়্যান গার্মেন্টস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতনের ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আব্দুল্লাপুর-বাইপাইল সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার অর্ডিয়্যান গার্মেন্টেসের হিসাব শাখা ও কোয়ালিটির দুই কর্মকর্তা শ্রমিকদের বেতনের টাকা উত্তোলনের জন্য জিরাবো বাসস্ট্যান্ড এলাকায় ডাচ বাংলা ব্যাংকের উদ্দেশ্যে রওনা হন। দুপুর আড়াইটার দিকে ২২ লাখ টাকা উত্তোলন শেষে একটি মাইক্রোবাসযোগে তারা কারখানার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে বাইপাইল-আব্দুল্লাপুর সড়কের নিশ্চিন্তপুর এলাকায় দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এক পর্যায়ে তারা অস্ত্র ঠেকিয়ে ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির করে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা ছিনিয়ে নেয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ