• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা
/ Uncategorized

সৈয়দপুরে ভুয়া সেনা কর্মকর্তা আটক

unnamed2সিসি নিউজ: সৈয়দপুর থানা পুলিশ  সেনাবাহিনীর মেজর বলে পরিচয় দানকারী এ কে এম হাসান ইমান নামের এক প্রতারককে আটক করেছে।  বুধবার সৈয়দপুর শহরের সৈয়দপুর প্লাজা শপিং কমপ্লেক্সের সামনে বিজলী মোড় থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, শহরের নয়াবাজার মহল্লার বাসিন্দা ব্যবসায়ী সিরাজুল ইসলামকে গুম করে ফেলার হুমকি দিয়ে টাকা দাবি করে আসছিলেন মেজর পরিচয় দানকারী হাসান। ব্যবসায়ী গত রোববার বিষয়টি থানায় অবহিত করেন।
ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, ১৫ দিন ধরে র‌্যাবের মেজর হিসেবে পরিচয় দিয়ে হাসান নামের ওই ব্যক্তি তাঁর সম্পর্কে নানাভাবে খোঁজখবর নিচ্ছিলেন। একপর্যায়ে তাঁর কাছে পাঁচ লাখ টাকা উৎকোচ দাবি করেন হাসান। তিনি দিতে অস্বীকার করলে হাসান তাঁকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে বলে হুমকি দেন। এতে ভীতসন্ত্রস্ত ব্যবসায়ী গত রোববার সৈয়দপুর থানায় ঘটনা জানান।

এমন অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদ পেয়ে এসআই নজরুল ইসলাম ও নাজমুল হোসেন শহরের সৈয়দপুর প্লাজা শপিং কমপ্লেক্সের সামনে বিজলী মোড় থেকে তাঁকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে সে ভূয়া মেজর স্বীকার করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, ‘মেজর পরিচয়দানকারী ওই ব্যক্তি এর আগে কয়েকবার থানায়ও এসেছিলেন। সেনা কর্মকর্তা জেনে আমি তাঁকে অ্যাপায়নও করি। তবে অসংলগ্ন আচরণের কারণে ওই ব্যক্তির পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়।’
প্রতারক হাসানের বাড়ি নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের কাঞ্চনপাড়ায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ