• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার
/ Uncategorized

বন্ধ হচ্ছে বিতর্কিত কুইক রেন্টাল

quick-rentalঢাকা: নতুন করে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি বহুল সমালোচিত রেন্টাল, কুইক রেন্টাল কেন্দ্রের মেয়াদ বাড়াতেও নিষেধ করেছেন।

বৃহস্পতিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অফিস করে তিনি এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি স্থলভাগে বাপেক্সের আওতাধীন এলাকা বাদে অন্য ক্ষেত্রগুলো, যেগুলোতে তেল-গ্যাস অনুসন্ধান বাকি রয়েছে তাতে দ্রুত আন্তর্জাতিক কোম্পানির মাধ্যমে তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নিতে বলেছেন।

যদিও এর আগে সরকারের একটি নীতিগত সিদ্ধান্ত ছিল স্থলভাগে আর বিদেশি কোম্পানিকে তেল-গ্যাস অনুসন্ধানের অনুমতি দেয়া হবে না।

তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র না করার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এলনএনজি (তরলকৃত প্রাকৃতিক গ্যাস) আসছে। যা দিয়ে বিদ্যুৎ উৎপাদরে ইউনিট প্রতি খরচ হবে ১০ টাকা। তাহলে কেন ১৫/১৬ টাকা দিয়ে তেলের বিদ্যুৎ কিনবো।

উল্লেখ্য, এ সরকারের গত মেয়াদে দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধানে ৩ থেকে ৫ বছর মেয়াদি ভাড়াভিত্তিক (রেন্টাল-কুইকরেন্টাল) বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমতি দেয়া হয়। যেগুলোর মেয়াদ ২০১৫ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পরে বড় বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতার কারণে রেন্টালের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। ইত্যেমধ্যে ১৩টি রেন্টাল প্রকল্পের মেয়াদ এক থেকে ৫ বছর পর্যন্ত বেড়েছে।

কয়লা উত্তোলন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্মুক্ত পদ্ধতিতে দেশের কয়লা তোলা যাবে না। আমাদের নতুন প্রযুক্তির জন্য অপেক্ষা করতে হবে, যা হবে পরিবেশবান্ধব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ