• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা
/ Uncategorized

শান্তিরক্ষা মিশনে গেলেন ১২৫ নারী পুলিশ

Policঢাকা: বাংলাদেশ পুলিশের ১২৫ নারী সদস্যের একটি এফপিইউ (ফমর্ড পুলিশ ইউনিট) জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর কঙ্গো মিশনে যোগ দিয়েছেন। দলটির কমান্ডারের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ (এএসপি) আতিয়া হোসনা।

পুলিশ দপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান জানান, বুধবার রাতে জাতিসংঘের ভাড়া করা বিমানে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে বিদায় জানাতে এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশের অপর একটি নারী এফপিইউ হাইতিতে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে।

বর্তমানে কঙ্গো, দক্ষিণ সুদান, দারফুর, আইভরি কোস্ট, হাইতি, মালি, লাইবেরিয়া ও সোমালিয়াসহ বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের এক হাজার ৩৬৯ জন সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ