• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এভারেস্টের নিচ দিয়ে রেলপথ তৈরির পরিকল্পনা চীনের

1428654273সিসি ডেস্ক: বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের নিচ দিয়ে রেলপথ তৈরির পরিকল্পনা করেছে চীন। বাংলাদেশ, ভারত, চীন ও মিয়ানমারের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরে (বিসিআইএম) ওই রেলপথ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। রেলপথটির মাধ্যমে চীনের সঙ্গে নেপালের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি দৈনিক সংবাদপত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। চীনের রেলওয়ে বিশেষজ্ঞ ওয়াং মেনাগশুও এভারেস্টের নিচ দিয়ে রেলপথ তৈরির পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন। পর্বতসঙ্কুল রাস্তা হওয়ায় সেখানে ট্রেন চলাচলের গতিবেগ প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার নির্ধারণ করা হবে।

প্রথমবারের মতো নেপালের সঙ্গে ভূগর্ভস্থ রেলপথ তৈরির পরিকল্পনা প্রকাশ করল চীন। এর আগে, ছিংহাই-লাসা রেলপথ নেপাল সীমান্ত পর্যন্ত বাড়ানোর ব্যাপারে আলোচনা করেছিল চীন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ রেলপথ ভারতের বিশাল বাজারে প্রবেশের ক্ষেত্রে নেপালের জন্য একটি সংক্ষিপ্ত পথ হবে। পাশাপাশি বাংলাদেশ, ভারত, চীন ও মিয়ানমারের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরের (বিসিআইএম) সঙ্গে নেপালকেও যুক্ত করার চেষ্টা করতে পারে চীন। কারণ এ করিডোরের ব্যাপারে সামান্যই আগ্রহ দেখিয়েছে ভারত। সূত্র : টাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ