• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চট্টগ্রামে মনজুর কার্যালয়ে হামলার অভিযোগ

Hamlaচট্টগ্রাম : নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার ব্রিকফিল্ড রোড়ে বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলমের নির্বাচনী কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এতে মহিলাসহ বিএনপির অন্তত ১০ কর্মী আহত হওয়ার দাবি করা হয়েছে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষ থেকে। একই ঘটনায় লাঞ্ছিত করা হয়েছে সাবেক হুইপ ও বিএনপির নেন্দ্রিয় নেতা সৈয়দ ওয়াহিদুল আলমকে।

শনিবার বিকেল সাড়ে চারটার সময় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সৈয়দ ওয়াহিদের উপস্থিতিতে নেতা-কর্মীদের নিয়ে সভা চলাকালে বায়েজিদ এলাকার ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে মেয়র প্রার্থী মনজুর আলমের বিরুদ্ধে অশ্লিল ও উস্কানীমূলক শ্লোগান দিতে থাকে। লাঠিসোটা ও ইটপাটকেল সজ্জিত হয়ে এক পর্যায়ে সন্ত্রাসীরা মনজুর আলমের নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। তাদের হামলায় ১০/১২ জন বিএনপি নেতা-কর্মী আহত হয় যাদেও অধিকাংশই মহিলা।

সৈয়দ ওয়াহিদুল আলম জানান, বিনা উস্কানীতে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা আমাদের শান্তিপূর্ন সমাবেশে হামলা চালায় এবং কার্যালয় ভাংচুর করে। আমাদের মহিলা কর্মী-সমর্থকদের হামলা করে আহত ও নাজেহাল করে। এলাকাবাসী ও পুলিশ এ ঘটনা প্রত্যক্ষ করেছে।

এ প্রসঙ্গে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, ‘এই ধরণের হামলার কোন ঘটনা সম্পর্কে আমরা জানি না। আমরা প্রার্থী নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছি। নিজেদেও অর্ন্তকোন্দলের ফলে যদি এ ধরণের ঘটনা ঘটে থাকে। এখন সেটি ঢাকতে বিএনপির পক্ষ থেকে ছাত্রলীগের নামে অভিযোগ করা হচ্ছে।’

নগর পুলিশের সহকারি কমিশনার (পাঁচলাইশ) দীপক জ্যোতি খীসা বলেন, ‘মনজুর আলমের নির্বাচনী কার্যালয়ে এই ধরণের কোন হামলার খবর আমরা পায়নি। কেউ কোন অভিযোগও করেনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ