• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাইবান্ধায় এ্যাজমা হাসপাতালের উদ্বোধন

rabbiগাইবান্ধা: বাংলাদেশ এ্যাজমা ফাউন্ডেশন পরিচালিত এ্যাজমা হাসপাতালের ৮ম শাখা গাইবান্ধায়  উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে শহরের ডিবি রোডে শাখাটির উদ্বোধন করেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ্যাজমা ফাউন্ডেশনের চেয়ারম্যান একরাম হোসেন।

তিনি বলেন, গাইবান্ধা জেলায় শতকরা ২৭ ভাগ এ্যাজমা রোগী রয়েছে বলে পরিচালিত জরিপে উঠে এসেছে। অথচ তাদের চিকিৎসার জন্য জেলায় বিশেষায়িত কোনো ব্যবস্থা নেই। তাই দু’শত টাকা বাৎসরিক ফি’র বিনিময়ে রেজিস্ট্রেশন করে এ্যাজমা রোগীরা চিকিৎসা নিতে পারবেন।

তবে দরিদ্র রোগীদের জন্য এই ফি একশত টাকা এবং হতদরিদ্ররা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। সপ্তাহের সাতদিন এই হাসপাতাল খোলা থাকবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, এ এলাকার জন্য এমন হাসপাতাল খুবই জরুরি ছিল। দ্রুত এই হাসপাতাল পূর্ণাঙ্গ রূপ পাবে বলে আশা প্রকাশ করে তিনি।

গাইবান্ধার জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এ্যাজমা ফাউন্ডেশনের চিফ অ্যাডভাইজর ডা. নজরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ