• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফের ১০০ প্রভাবশালীর তালিকায় মালালা

Malala Yousafzaiসিসি নিউজ: বিশ্বব্যাপী টাইম ম্যাগাজিনের করা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় আবারো ঠাঁই পেয়েছেন পাকিস্তানের কিশোরী মানবাধিকারকর্মী ও নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। তালেবানদের হামলার শিকার হওয়া ১৭ বছর বয়সী মালালা বর্তমানে নারীশিক্ষা নিয়ে কাজ করছেন। পাশাপাশি বিশ্বব্যাপী নিপীড়িত শিশুদের নিয়েও কাজ করছেন এই কিশোরী। টাইম ম্যাগাজিনে গত বৃহস্পতিবার প্রকাশিত ওই তালিকায় যথারীতি রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ছাড়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন, কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো রয়েছেন এই তালিকায়। তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে অংশগ্রহণের দৌড়ে থাকা হিলারি ক্লিনটন ও জেব বুশও। যুক্তরাষ্ট্রের সুপ্রীম কোর্টের বিচারক রুথ বাদের ও ভ্যালেন্টাইনের পোপ ফ্রান্সিস রয়েছেন টাইমের করা তালিকায়। হলিউডের বেশ কয়েক তারকাও রয়েছেন এ তালিকায়। এর মধ্যে রয়েছেন টেইলর সুইফট, কেনি ওয়েস্ট, কিম কারদাশিয়ান ও ব্রাডলি কুপারের মতো তারকারাও! সূত্র: ডননিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ