• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নারী শ্রমিকদের শিশুর পরিচর্যায় চুক্তি

bgঢাকা: পোশাক শিল্পের নারী শ্রমিকদের মধ্যে নবজাতক শিশুর পরিচর্যা ও মাতৃদুগ্ধ প্রদান বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য বিজিএমইএ, বিএসআরএম ফাউন্ডেশন, তানহা ফাউন্ডেশন ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার বিজিএমইএ ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) রিয়াজ বিন মাহমুদ, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হুসেন আকবর আলী, তানহা ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. রুকসানা হায়দার ও আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর.এফ. হুসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলো পোশাক খাতের নারী শ্রমিকদের নবজাতক শিশুদের পরিচর্যা বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করবে। এছাড়া মায়েরা যাতে দক্ষতার শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে সামর্থ হন সে বিষয়ে তাদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করা হবে।

সামাজিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএর সভাপতি মো. আতিকুল ইসলাম।

আতিকুল ইসলামের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি শহীদুল্লাহ আজীম, দ্বিতীয় সহ-সভাপতি এস এম মান্নান কচি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ