• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাভারে গণপিটুনিতে দুই ডাকাতের মৃত্যু

Deathসাভার : সাভারে এলাকাবাসীর গণপিটুনীতে নিহত হয়েছে  অজ্ঞাত দুই ডাকাত। শনিবার ভোরে উপজেলার ভাকুর্তা এলাকার বটতলা হিন্দুপাড়া গ্রামে তাদের গণপিটুনী দেয় এলাকাবাসী।

স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে স্থানীয় ব্যবসায়ী সুনীল দাসের বাড়িতে  ১০/১২ জনের একটি ডাকাতদল হানা দেয়। এ সময় ডাকাতরা বাড়ির দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। পরে  আলমারী  ও অন্যান্য আসবাব ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট  করে। এতে বাধা দিলে গৃহকর্তা সুনীল দাসকে কুপিয়ে আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাতরা। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা ডাকাতদের ধাওয়া দিয়ে অজ্ঞাত দুই ডাকাতকে আটক করে। পরে গণপিটুনীর শিকার হয়ে ঘটনাস্থলই নিহত হয় দুই ডাকাত।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে নিহত ডাকাতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ