• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারে খালেদা জিয়া

khaledঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারে নেমেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তিনি শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-২ এলাকায় প্রচারে নামেন। খালেদা জিয়ার সঙ্গে আছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা নেত্রী শামীমা আক্তারসহ নেতা-কর্মীরা।

গুলশানের বিভিন্ন সড়কে গণসংযোগ শেষে বাড্ডা এলাকায় যান খালেদা জিয়া। এ সময় তিনি নিজ হাতে লিফলেট বিতরণ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন আজ প্রথম প্রচারে নামলেন। এরপর তিনি প্রতিদিন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনের কোনো না কোনো এলাকায় প্রচারণা চালাবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকে সমর্থন দিয়েছে বিএনপি। এছাড়া প্রতিটি ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী রয়েছে।

আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ