• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ধামরাইয়ে যাত্রীবাহি বাসের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ৮

accident_10493সাভার : ধামরাইয়ে দুটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে আটজন নিহত হয়েছে। এদের মধ্যে রয়েছে শিশুসহ একই পরিবারের ছয়জন। শনিবার দুপুর তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদরসহ স্থানীয় বিভিন্ন হাসপতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- ফরিদা বেগম (২৬), তার স্বামী মনোয়ার হোসেন (৩২), তিন ছেলে মেয়ে তাওহিদ (২), তোহা (৪) ও দিলারা বেগম (৩০) ও তার মেয়ে অংকিতা (৪), একই পরিবারের সাম্মী আক্তার (৪) ও গাড়িচালক ফারুক (২৯)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে সোহাগ পরিবহনের (ঢাকা মেট্রো জ ১১-০২৪২) একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে আরিচার উদ্দেশ্যে রওনা দিয়ে ধামরাইয়ের বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা পদ্মা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে সোহাগ পরিবহনের পেছনে থাকা সাভার থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। এছাড়াও হাসপাতালে নেয়ার পর আরো চারজনের মৃত্যু হয়।

মানিকগঞ্জের গোলরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ