• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে বিজিবির মহাপরিচালকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

BGB Picদিনাজপুর প্রতিনিধি : বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, চোরাচালান রোধে ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। খুব শিঘ্রই দিনাজপুরসহ দেশের সকল সীমান্ত এলাকার জেলাগুলোতে চোরাচালান বন্ধ হয়ে যাবে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশ রক্ষার স্বার্থে কাজ করে যাচ্ছে। শুধ সীমান্ত নয় দেশে নাশকতামূলক কর্মকান্ড এড়াতে বিজিবি অগ্রণী ভূমিকা পালন করছে। যতদিন সরকার বিজিবির কাছ থেকে সহায়তা চাইবে ততদিন বিজিবি মাঠে থাকবে।
শনিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার সময় বিজিবি দিনাজপুর সেক্টর আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহা পরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এ সব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে অনান্যে মধ্যে বিজিবির রংপুর রিজিওন কমান্ডার ব্রি. জে. মো. মাহফুজুর রহমান, দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডর লে. কর্ণেল মোঃ আব্দুর রাজ্জাক তরফদার ও দিনাজপুর বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জামাল হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ