• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাংসদ লতিফের জরিমানা

Lotifচট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙঘন করার দায়ে বন্দর-পতেঙ্গা আসনের সরকার দলীয় সংসদ সদস্য এম আব্দুল লতিফকে তিন হাজার টাকার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের পোস্টার লাগানো গাড়ী ব্যবহার করায় তাকে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বাধীন নির্বাচন সংক্রান্ত ভ্রাম্যামান আদালত।

রোববার এ জরিমানা করা হয়। একই দিনে আরো ৬ কাউন্সিলর প্রার্থীকেও আর্থিক জরিমানা করা হয়।

ইসি সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত নির্বাচন সংক্রান্ত ভ্রাম্যামান আদালত ধুমপানরত অবস্থায় নির্বাচনী প্রচারণা চালানোর দায়ে ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা এস এম ইকবালকে ৩শ’ টাকা জরিমানা করেছে।
৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোবারক আলী ও ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মহসিনকে বিধি লঙঘন করে পোস্টার সাটাঁনোর দায়ে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বিধি লঙঘন করে নির্বাচনী প্রচারণায় ট্রাক ব্যবহার করায় ৮ নম্বর ওয়ার্ডের রাফিউল হায়াদার রাফি, ১৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ তৈয়ব ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের জেসমিন পারভীন জেসিসহ প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ