• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঢাকাবাসীর আমার সঙ্গে রয়েছেন

Khokonঢাকা: বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রচারণায় নামায় মোটেও চিন্তিত নন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন।

রোববার দুপুরে পুরোন ঢাকার লক্ষীবাজারের ডিআইটি মার্কেটের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে রায়সাহেব বাজার থেকে প্রায় দুই সহস্রাধিক নেতা-কর্মীর মিছিলসহ এখানে এসে উপস্থিত হন সাঈদ খোকন। বক্তৃতা শেষে বাংলাবাজারে গণসংযোগের উদ্দেশে যান তিনি।

সাঈদ খোকন বলেন, ‘শুনেছি বিএনপি নেত্রী তাদের প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন। আমি এ নিয়ে মোটেও চিন্তিত নই। ঢাকাবাসীর আমার সঙ্গে রয়েছেন। ঢাকাবাসীর সঙ্গে আমাদের সম্পর্ক অর্ধশতাব্দির চেয়ে বেশি সময়ের।’

তিনি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ‘মানুষ হত্যার নির্দেশদাতা’ আখ্যা দিয়ে বলেন, ‘কিছুদিন আগেও তিনি নিরীহ মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশেই পথচারিসহ নিরীহ মানুষ হত্যা করা হয়েছে। ঢাকাবাসী শান্তিপ্রিয়, তারা কোনো হত্যার নির্দেশদাতাকে গ্রহণ করবে না।’

‘মির্জা আব্বাস’কে ইঙ্গিত করে সাঈদ খোকন বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মেয়র-মন্ত্রী ছিলেন। তিনি এই ঢাকার জন্য কী করেছেন! আপনারাই বিচার করবেন। অথচ আমার বাবা এই ঢাকার প্রভূত উন্নয়ন করেছেন। তার উত্তসূরি হিসেবে আমি তার দর্শন লালন করি। আপনারা একটি বার হলেও আমাকে সুযোগ দিন। অন্তত পরীক্ষামূলক হলেও সুযোগ দিন।’

এসময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-কমিটির সহ-সম্পাদক গোলাম সরোয়ার কবির, কাউন্সিলর প্রার্থী হাজী মো. সেলিম, ইয়ার মোহাম্মদ, গাজী সরোয়ার হোসেন বাবু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ