• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ইয়াবাসহ শিল্পী শরীফ গ্রেপ্তার

sorifব্রাহ্মণবাড়িয়া: মাজার ভিত্তিক গানে পরিচিতি পাওয়া কণ্ঠশিল্পী শরীফ উদ্দিনকে (৩৫) পাঁচ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১২ দিনের সাজা দিয়ে জেল হাজতে পাঠিয়েছেন।

সোমবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর বাসস্ট্যান্ড থেকে শরীফ ও তার সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।

শরীফ ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকার মলাই মিয়ার ছেলে। এ সময় হাকিম মিয়া (২৮) নামে তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। পরে তাকেও ১২ দিনের সাজা দেন আদালত।

সদর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) বশির আহমেদ একটি সিএনজি চালিত অটোরিকশায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে থানা হাজতে রাখা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, গ্রেপ্তার হওয়া শরীফ ও তার সহযোগীর কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি পাওয়া যায়। দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাদের ১২ দিনের সাজা দিয়ে জেল হাজতে পাঠান।

শরীফ উদ্দিনের কণ্ঠে গাওয়া মাজার ভিত্তিক গানের ৫৮০টি ক্যাসেট বাজারে রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ