ঢাকা : সোমবার পুলিশি প্রটেকশন ছাড়াই নির্বাচনী প্রচারণায় বের হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রচারণায় নেমে কারওয়ান বাজার এলাকায় শিকার হন সশস্ত্র হামলার। তবে সন্ধ্যার পর রাজধানীর খিলগাঁও এলাকা থেকে পুলিশ তার গাড়িবহরকে প্রটেকশন দিতে শুরু করে। এর আগে দুপুরে নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন সংবাদ অভিযোগ করেন- খালেদা জিয়ার সরকারি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে।