• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আসাম থেকে দিনাজপুরে পাইপ লাইনে আসবে ডিজেল

dinjapur+assamসিসি নিউজ: ভারত থেকে পাইপ লাইনে ডিজেল আনছে বাংলাদেশ। এজন্য আসাম থেকে দিনাজপুর পর্যন্ত পাইপ লাইন বসানো হবে। এ বিষয়ে দুই দেশ একটি সমঝোতা স্বারকে স্বাক্ষর করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও আসামের নুমালিগড় রিফাইনারি (এনআরএল) কর্তৃপক্ষ এই চুক্তিতে সই করেছে। সোমবার সন্ধ্যায় ঢাকায় একটি হোটেলে চুক্তিটি স্বাক্ষরিত হয়। গত ১৮ এপ্রিল এনআরএলের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে।

এ প্রসঙ্গে বিপিসি চেয়ারম্যান এ এম বদরুদ্দোজা বলেন, উত্তরবঙ্গকে শষ্য ভাণ্ডার হিসেবে বিবেচনা করা হয়। প্রতিবছর বোরো মৌসুমে চট্টগ্রাম এবং খুলনা থেকে উত্তরবঙ্গে তেল পাঠাতে সমস্যায় পড়তে হয়। ডিজেল সঙ্কটের জন্য যাতে চাষাবাদ বিঘ্নিত না হয় এ জন্যই বিকল্প গ্রহণ করা হচ্ছে। পাইপ লাইনটি হলে দেশের উত্তরাঞ্চলে সেচ মৌসুমে ডিজেল পরিবহনের ঝামেলা কমে আসবে।

এই সমঝোতার আলোকে আগামী এক মাসের মধ্যে ভারতের পেট্রোলিয়াম করপোরেশনের সঙ্গে বিপিসির একটি তেল ক্রয় চুক্তি হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে একটি যৌথ বিনিয়োগ কোম্পানি গঠিত হবে; যা পাইপ লাইন নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও তেল আমাদানি প্রক্রিয়া নিয়ন্ত্রণ করবে।

উল্লেখ্য, গত তিন বছর ধরে ভারত থেকে পরিশোধিত জ্বালানি তেল ক্রয়ের প্রক্রিয়া চলছে। গত বছরের ফেব্রুয়ারিতে বিদ্যুৎ, জ্বালানি খনিজ ও সম্পদ মন্ত্রণালয়ে অফিস করে ভারত থেকে তেল আমদানির প্রকল্পটি বাস্তবায়নের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। চলতি মাসে মন্ত্রণালয়ে শেখ হাসিনার অফিস করার সময় আবারও এ বিষয়ে আলোচনা হয়।

জানা গেছে, ভারতের আসামের গোলাঘাট এলাকায় ভারত পেট্রোলিয়াম করপোরেশনের নিয়ন্ত্রণাধীন নুমালিগড় রিফাইনারির ডিপো থেকে বাংলাদেশে দিনাজপুর দিয়ে পার্বতীপুর তেল ডিপো পর্যন্ত ১৩৫ কিলোমিটার পাইপলাইন বসানো হবে। এতে পাচঁশ কোটি ভারতীয় রুপি ব্যয় হতে পারে। এর মাধ্যমে বছরে ১০ লাখ টন ডিজেল পরিবহন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ