• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে অর্ধ কোটি টাকার সম্পদ

Agunসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর শহরের বাঁশবাড়ি মহল্লায় নাজ ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। আগুনে ওই প্রতিষ্ঠানের প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। সোমবার রাত ১টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। জাহাঙ্গীর আলম নামে জনৈক ব্যবসায়ী ওই প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী।

সূত্র মতে, নাজ ফুড় প্রোডাক্টসের উৎপাদিত পন্যগুলো হচ্ছে চিপস্, চানাচুর, চকলেট, ডাল, সেমাইসহ বিভিন্ন ধরনের ফাস্টফুড। এসব পন্যের কাঁচামাল, গোডাউনে সংরক্ষিত উৎপাদিত পণ্য, ফ্যাক্টরীর যন্ত্রপাতি আগুনে ভষ্মিভূত হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে এবং রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার সঠিক কারন জানা যায়নি।

সৈয়দপুর ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন অফিসার ওয়াদুদ হোসেন সিসি নিউজকে (রাত ২টা) জানান, আগুনের সূত্রপাতের কারন ও ক্ষতির পরিমান এখনও জানা যায়নি, সঠিক তথ্য উদঘাটনে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ