• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খালেদার গাড়িবহরে হামলার নিন্দা আনিসুলের

Anisulঢাকা: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় নির্বাচনী প্রচারকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার নিন্দা জানিয়েছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।

সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা চালাতে মঙ্গলবার দুপুরে রাজধানীর কালাচাঁদপুর এলাকায় যান আনিসুল হক।

এ সময় তিনি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘আমি এই ধরনের ঘটনাকে কোনোভাবেই সমর্থন করি না। এই ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।’

যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি  জানান আনিসুল হক। তিনি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে আমরা সকল প্রার্থীই জনসংযোগ চালিয়ে যাচ্ছি। জনগণ যাকে ভোট দেবে তিনিই মেয়র নির্বাচিত হবেন।’

আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে গেলে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ