• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীর সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা আফসার আলী আর নেই

Afsar Ali Ahmed, Nilphamariসিসি নিউজ: নীলফামারীর বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আফসার আলী আহমেদ(৯৭) আর নেই। সোমবার রাত দশটায় বার্ধক্যজনিত কারণে রংপুরস্থ প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার পারিবারিক সুত্র জানায়, আফসার আলী আহমেদ ১৯৭০ সালে এমএনএ নির্বাচিত হন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে এমসিএ ও ১৯৭৩ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি দীর্ঘ ৩৪ বছর নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি নীলফামারী শহরের শাহীপাড়ায় স্থায়ীভাবে বসবাস করলেও তার গ্রামের বাড়ি ছিলো জলঢাকা উপজেলার পশ্চিম বালাগ্রাম গ্রামে। মঙ্গলবার বাদ জোহর নীলফামারী শহরের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে জানাযার নামাজ শেষে রাস্ট্রীয় মর্যাদায় ডাকবাংলা কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার জেষ্ঠ্য ছেলে নীলফামারীর পলাশবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনিছ উজ জামান রুমী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ