• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এবার বিয়ে করছেন হ্যাপি

Happy-2বিনোদন নিউজ : বিয়ে করছেন আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি। ২১ এপ্রিল, মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান তিনি।

স্ট্যাটাসে হ্যাপি লিখেছেন- ‘২৩ এপ্রিল, আমার বিয়ে। প্রোগ্রাম ৭টা থেকে।@ গুলশান-১।’

downloadতবে কার সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সে বিষয়ে কিছু লিখেননি এ অভিনেত্রী। বিস্তারিত জানতে হ্যাপির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করার পর ব্যাপক আলোচিত হয়েছেন এই সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। তিনি এখন আবার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। কাশেম মন্ডল পরিচালিত হ্যাপির নতুন ছবির নাম ‘নীলদৃষ্টি’।

২০১৩ সালে মোস্তাফিজুর রহমান মানিকের কিছু আশা কিছু ভালোবাসা সিনেমার মাধ্যমে হ্যাপির চলচ্চিত্রে অভিষেক হয়। তারপর বদরুল আমিনের রিয়েলম্যান, মুশফিকুর রহমান গুলজারের লাল সবুজের সুর, মেজবাহ শিকদারের অন্যরকম, জামশেদুর রহমানের ছন্দপতন চলচ্চিত্রে কাজ করেন এ অভিনেত্রী। এ ছাড়া কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। হ্যাপির গ্রামের বাড়ি খুলনায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ