• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নির্বাচনে ৩ ব্যাটালিয়ন সেনা চেয়েছে ইসি

ECসিসি নিউজ: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মোতায়েনের জন্য তিন ব্যাটালিয়ন সেনা চেয়ে সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ বিভাগের উপ-সচিব মো.  সামসুল আলম স্বাক্ষরিত একটি চিঠি প্রিন্সিপাল স্টাফ অফিসার বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সিটি নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শাস্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য কমিশন আইনানুগ ও প্রশাসনিক সকল ব্যবস্থা গ্রহণ করেছে। ভোটাররা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য ভোটগ্রহণের দিন, আগের দুইদিন এবং ভোটের পরের দিনসহ মোট চারদিনের জন্য নির্বাচনী ও ভোটকেন্দ্র সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী মোতায়েনের বিষয়ে গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়।

ভোটার এবং ভোটগ্রহণ ব্যবস্থাপনার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করার বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

চিঠিতে বলা হয়, প্রতিটি সিটি এলাকায় এক ব্যাটালিয়ন সেনা সদস্য আগামী ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। রিটার্নিং অফিসার তলব করলেই তারা পরিস্থিতি মোকাবেলা করবেন।

চিঠিতে আরও বলা হয়েছে, ফৌজদারী কার্যবিধির ৯ম ও প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত ইন্সট্রাকশন রিগার্নিং এইট টু সিভিল পাওয়ারের ৭ম ও ৯ম অনুচ্ছেদের ক্ষমতা ও নিয়মনুযায়ী সেনাবাহিনী পরিচালিত হবে। মোতায়েনকৃত সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বেসামরিক প্রশাসনকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে। সেনাবাহিনীর প্রতিটি ব্যাটালিয়নের সঙ্গে নির্ধারিত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ