• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ীর মৃত্যু

Accidentসিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে ঝড়ে পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চিলগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের হাছেন আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫) ও ইউসুফ আলীর ছেলে আনিসুর রহমান (৩৭)। তারা পেশায় তাঁত ব্যবসায়ী।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বাংলানিউজকে জানান, পিপুলবাড়ীয়া থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর ও আনিসুর।

পথে চিলগাছা এলাকায় ঝড়ে রাস্তায় পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায় তাদের মোটরসাইকেল। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা মৃতদেহ নিয়ে যায়। দ্রুতগামী বাসকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিহতের আত্মীয়দের বরাত দিয়ে জানান এসআই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ