• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অপহরণের অভিযোগ

Opoসিসি নিউজ: নীলফামারীর ডিমলা উপজেলায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগ এনে বৃহস্পতিবার ডিমলা থানায় একটি মামলা দায়ের করেছে ওই ছাত্রী বাবা।
অভিযোগ মতে, ডিমলা জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ও ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের কবির উদ্দিনের মেয়ে মুক্তা বেগমকে (১২) বিদ্যালয়ে যাওয়ার পথে প্রায় উত্ত্যক্ত করতো এলাকার বখাটে যুবক জাহাঙ্গীর হোসেন (১৮)। ওই ছাত্রী বিষয়টি পরিবারের লোকজনকে জানালে জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে বুধবার গভীর রাতে বাড়িতে হামলা চালিয়ে ছাত্রীকে অপহরণ করে।
ছাত্রীর বাবা কবির উদ্দিন অভিযোগ করে বলেন, প্রতিবেশি গিয়াস উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন তার দলবল নিয়ে বুধবার রাত সারে ১১টার দিকে অতর্কিতভাবে বাড়িতে হামলা চালিয়ে ধারালো অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে আমার মেয়েকে অপহরণ করেছে। এঘটনায় বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহুল আমিন খান বৃহস্পতিবার বিকেলে বলেন, মেয়ের বাবা এ বিষয়ে ছয় জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ থানায় এনেছিলেন, অভিযোগে কিছু ক্রটি থাকায় সেটি সংশোধন করতে গেছেন। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ