• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুর মেডিকেল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত

edu-rangpur medicleরংপুর: ছাত্রলীগের দু’পক্ষের সংঘষের জের ধরে দশদিন বন্ধ থাকার পর শনিবার রংপুর মেডিকেল কলেজ খুলে দেওয়া হচ্ছে। সেই সাথে শুক্রবার শিক্ষার্থীদের তাদের নিজ নিজ হলে ওঠার নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার কলেজ একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১৫ এপ্রিল ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে জের ধরে রংপুর মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ছাড়ারও নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন জানান, কলেজের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বৃহস্পতিবার কলেজ একাডেমিক কাউন্সিলের সভা আহবান করা হয়। সভায় কলেজ উপাধ্যক্ষ ডা. সৈয়দ আবু তালেবসহ সকল বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় সকলে একমত হন কলেজ ও হল খুলে দেওয়ার বিষয়ে। এরপর সিদ্ধান্ত হয় শুক্রবার কলেজের মুক্তা, পিন্নু, হেলিপ্যাড এবং একমাত্র মহিলা হোস্টেলে শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয় পত্র দেখিয়ে হলে উঠতে পারবে। এছাড়া শনিবার থেকে ক্লাস ও পরীক্ষা চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ