• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর বার্তা পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

Mamlaসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক সৈয়দপুর বার্তার সম্পাদক আবু বিন আজাদের বিরুদ্ধে চাঁদাবাজির মালা হয়েছে। সাবেক ছাত্রলীগের সভাপতি ও যুবলীগের নেতা দিলনেওয়াজ খান বাদী হয়ে বৃহস্পতিবার নীলফামারী বিজ্ঞ আমলী ১নং আদালতে ওই মামলা দায়ের করেন।

মামলার বিবরন মতে, সম্প্রতি যুবলীগ নেতা দিলনেওয়াজ খানের কাছে শহরের শেরে বাংলা সড়কে বিবাদী সাংবাদিক আবু বিন আজাদ ওরফে রতন ২৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। দিলনেওয়াজ খানের বিরুদ্ধে এক সাংবাদিক সম্মেলনের সংবাদ বিকৃত করে নিজের পত্রিকায় প্রকাশ করার হুমকি দিয়ে ওই চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় সৈয়দপুর বার্তার সম্পাদক তার পত্রিকায় সম্মেলনের বক্তব্য বিকৃত করে সংবাদ পরিবেশন করায় ওই নেতা মামলা দায়ের করেন।

আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) তদন্তের দায়িত্ব দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ