• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে মির্জাপুরে ভূমিকম্প আতঙ্কে গৃহবধূর মৃত্যু

deathটাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ভূমিকম্পের পর আতঙ্কে পরিনা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বেলা সোয়া ১২টায় ভূমিকম্পের সময় আতঙ্কে জ্ঞান হারালে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
মৃত পরিনা আক্তার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা গ্রামের মো. সুকুমুদ্দিন মিয়ার স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের সৈয়দপুর এলাকায় স্বপন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল হক ভূঁইয়া জানান, ভূমিকম্পের সময় পরিনা আক্তার তার দেড় বছরের ছেলেকে নিয়ে নিজ বাড়িতে ছিলেন। এ সময় ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। স্থানীয়রা তাকে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ