• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খালেদার শরীরে মানুষের গন্ধ- ইনু

Enuকুষ্টিয়া: তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া যত ভোল পাল্টাক সাবান দিয়ে ধুলেও তার গা থেকে পোড়া মানুষের গন্ধ যাবে না।  মন্ত্রী আরো বলেন, “সিটি নির্বাচনের প্রার্থীরা এখন পর্যন্ত বেশ স্বাচ্ছন্দে-নিরাপদে নির্বাচনী প্রচারভিযান চালাচ্ছেন। সমস্যা হচ্ছে বেগম খালেদা জিয়াকে নিয়ে, যিনি প্রার্থী নন। তিনি আগুণ যুদ্ধ থেকে দম ফেলার জন্য নির্বাচনী প্রচারণায় নেমেছেন এবং উত্তেজনা তৈরি করছেন।”   মন্ত্রী শনিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। এ সময় পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোস্তফা কামাল, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।  এরপর মন্ত্রী কুষ্টিয়া পৌরসভার কুঠিপাড়ায় সকাল ১০টায় একটি বহুতল ভবনের ফলক উন্মোচন করে নির্মাণ কাজ উদ্বোধন করেন। পরে তিনি ভেড়ামারা উপজেলায় সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও মিরপুর উপজেলার খাদিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে ছাগল বিতরণ ও সূধী সমাবেশে যোগ দেন।  সেনাবাহিনী নির্বাচনী মাঠে থাকবে কিনা এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন ভাববে।  পহেলা বৈশাখে শ্লীলতাহানির দায়ে দোষীদের গ্রেফতার করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের ছাড় দেয়া হচ্ছে না। ঠিক তেমনিভাবে নারী নির্যাতনকারী জানোয়ারদেরও ছাড় দেয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ