• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাইছে বিএনপি

nasim-1424266398ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, “বিএনপি সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাইছে। এটা রাষ্ট্রদ্রোহের শামিল। তারা সেনাবাহিনীকে নির্বাচনী মাঠে রেখে কী উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়?”
শনিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন। খবর বাসসের।

বিএনপি সিটি নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে অভিযোগ করে নাসিম বলেন, “বিএনপির নেত্রী ক্ষমতায় থাকার সময় মাগুরা ও মিরপুর উপনির্বাচন এবং রাজশাহী সিটি নির্বাচনে জোর করে ভোট জালিয়াতি করেছিলেন। তাই নির্বাচন কমিশন নিয়ে বিতর্কিত কথা বলার সময় খালেদা জিয়ার উচিত আয়নায় নিজের চেহারা দেখে নেয়া। এর সঙ্গে তিনি যোগ করেন, এই নির্বাচন কমিশনের অধীনে শুধু জাতীয় নির্বাচন নয়; স্থানীয়সহ আটটি সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। প্রতিটি নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়েছে।”
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ঢাকা ও চট্টগ্রামবাসী, আপনারা নির্বাচনে ভোটের মাধ্যমে খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দিয়ে তাকে বুঝিয়ে দিন যে এ দেশে পেট্রলবোমার কোনো জায়গা নেই।”
তিনি বলেন, “খালেদা জিয়া অস্ত্র নিয়ে গাড়িবহরসহ নির্বাচনী প্রচার চালাচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। তার বিরুদ্ধে অভিযোগ জানাতে ১৪ দলের নেতারা রোববার নির্বাচন কমিশনে যাবেন।”
এর আগে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আক্তার, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, ন্যাপের নেতা ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ