দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের শিশুশ্রম প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে শহরের চাউলিয়াপট্টিস্থ কাঞ্চন কলোণীর শিশু বান্ধব কেন্দ্রে ওয়ার্ল্ড ভিশন আয়োজিত শিশুশ্রম প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা কামাল মুক্তিবাবু। সভায় শিশুশ্রম প্রতিরোধ শীর্ষক সভায় আরও বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড কমিটির সমন্বয়কারী সোহেল আরমান রাকিব, সদস্য নাজির উদ্দিন, ময়না বেগম, সাংবাদিক মাহবুবুল হক খান প্রমুখ। সভায় বক্তারা ২নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় শিশুশ্রম প্রতিরোধের উপর সর্বোচ্চ গুরুতারোপ করেন।