• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আপিল নিয়ে মন্তব্য করায় দুই বিচারপতিকে শোকজ

Hiঢাকা: আপিল বিভাগের রায় নিয়ে মন্তব্য করায় হাইকোর্টের বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি এ কে এম সাহিদুল হককে শোকজ করেছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১১ মের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

জানা গেছে, হাইকোর্টের এই বিচারপতিরা তাদের একটি রায়ে আপিল বিভাগের রায়ের রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন। এবং এ রায়ের মধ্যে আপিল বিভাগের রায়কে উপেক্ষা করা হয়েছে বলে জানা গেছে। যার পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। তবে এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম কোনো মন্তব্য করতে রাজি হননি।

তিনি বলেন, আপিল বিভাগের নিষ্পত্তিকৃত মামলার রায় সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আপিল বিভাগ আজকে একটি আদেশ দিয়েছেন বলে জানা গেছে। তবে কাদের বিরুদ্ধে কি আদেশ হয়েছে সে বিষয়টি তিনি পরিষ্কার করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ