• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারবে নেপাল

Saidpur Airportসিসি ডেস্ক: ভূমিকম্প বিধ্বস্ত নেপালে বিদেশি কোনো ত্রাণবাহী উড়োজাহাজ বা হেলিকপ্টার ল্যান্ড করতে না পারলে বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে সৈয়দপুর বিমানবন্দর, ঢাকার পুরান এয়ারপোর্ট এবং লালমনিরহাটের হেলিপ্যাড ব্যবহার করতে পারবে তারা।  আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এক অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা জানান।  মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে ত্রাণবাহী উড়োজাহাজ নামতে সমস্যা হচ্ছে বিষয়টি জানালে প্রধানমন্ত্রী বলেন, বিদেশিদের ত্রাণবাহী বিমান নেপালে নামতে না পারলে বাংলাদেশকে তারা ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারবে।  তিনি বলেন, বিদেশিরা আমাদের যেকোনো এয়ারপোর্ট ব্যবহার করতে পারবে। নেপালের বিষয়ে যেকোনো সহযোগিতা করা আমাদের কর্তব্য বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, নেপাল আমাদের প্রতিবেশী দেশ। স্বাধীনতাযুদ্ধে তারা আমাদের স্বীকৃতি দিয়েছিল।  এদিকে, বাংলাদেশে ভূমিকম্প হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে প্রস্তুত থাকতে বলেছেন। তিনি বলেন, আমাদের দেশেও ভূমিকম্প হতে পারে। তাই ভূমিকম্প মোকাবিলায় আমাদের যা কিছু সামর্থ আছে তা নিয়ে প্রস্তুত থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ