• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাবিপ্রবি ছাত্র নিহতের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

dinajpur pic-27-04-2015দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুই ছাত্র নিহত হওয়ার ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক লীগ।
সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার সময় কালিতলাস্থ দিনাজপুর প্রেসক্লাবের সমানের সড়কে সদর উপজেলা ও শহর স্বেচ্ছাসেবকলীগ এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফুল ইসলাম, সহ-সভাপতি শহিদুল ইসলাম, শহর স্বেচ্ছসেবক লীগের আহবায়ক রেজওয়ান-উর রহমান পলাশ, স্বেচ্ছাসেবক লীগ নেতা বেলাল, চঞ্চল প্রমুখ। এ সময় স্বেচ্ছাসেবক লীগের সকল ওয়ার্ড ও মহল্লার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে কালো পতাকা হাতে রেখে হাবিপ্রবি ছাত্রদের প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু ইবনে রজবের নাম প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ঘটনায় সিটন গ্রুপের মিল্টন ও জাকারিয়া নামে ২ ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত ও গুলি-ককটেলের আঘাতে শিক্ষক-ছাত্রসহ অন্তত ১৫ জন আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ