• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিলেটে জয়ের আগেই বিজয় মিছিল

Sylhet3সিলেট: ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। এখানো পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার করা হয়নি। তবুও সিলেটে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীদের বিজয়ী ঘোষণা করে নগরীতে মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও ওলামালীগ।

মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর মির্জাজাঙ্গাল থেকে মিছিলটি বের হয়ে জিন্দাবাজার এলাকা প্রদক্ষিণ করে। এসময় মিষ্টি বিতরণও করা হয়। মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা প্রবাল চৌধুরী পুজন।

সজল দাস অনিক ও শাবি ছাত্রলীগ নেতা মোস্তাক মিয়াজীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফছর আজিজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আলম, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহনেওয়াজ আলম পলাশ, নির্মল সিংহ, বিক্রম কর সম্রাট, মিলাদ হোসেন, সুমন সিংহ, শাকিল আহমদ, মহানগর ছাত্রলীগের সদস্য তপু দেব, জেলা ওলামালীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান খান, মহানগর ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, সুফিয়ান পান্না, জীবন আহমদ, ভূবন দেব, সুলতান আহমদ মঞ্জু, চৌধুরী সুবেলুর রহমান, সালাম তফাদার, ইমাদুর রহমান, আব্দুর রহিম, নজরুল রেজা চৌধুরী, ফাহিম জিলানী, এনাম আহমদ চৌধুরী, নরুল আলম, সুফিয়ান, ইকবাল হোসেন, তামিম চৌধুরী, অ্যাডভোকেট নোমান, বাহার উদ্দিন, দপ্তর সম্পাদক লিমন আহমদ, জেলা ছাত্রলীগ নেতা তপন চৌধুরী, ঋষিকেশ দাশ জুহেল, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সজীব গাজী রাহুল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ