• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নির্বাচনে কারচুপি হলে এত ভোট পেত না বিএনপি : প্রধানমন্ত্রী

HASINA1430296089সিসি নিউজ: বিএনপির পক্ষ থেকে আনা ভোটে কারচুপির অভিযোগ উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারচুপি হলে তাদের মেয়র প্রার্থীরা লাখ লাখ ভোট পেলেন কী করে? তিন সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে- দাবি করে তিনি বলেন, কারচুপি হলে এত ভোট পেত না বিএনপি-সমর্থিত প্রার্থীরা।
বুধবার প্রধানমন্ত্রী তার কার্যালয়ে বিএনপির অবরোধ-হরতালে ক্ষতিগ্রস্ত বাস-মালিকদের আর্থিক অনুদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘কারচুপি করে কারো  ভোট কেড়ে নেওয়া হয়নি। আমরা জানি না, কী কারণে বিএনপি সিটি নির্বাচন প্রত্যাহার করে নিল। তাদের মেয়র প্রার্থীরা লাখ লাখ ভোট পেয়েছে।’
বিএনপি শাসনামলে মাগুরাসহ কয়েকটি নির্বাচনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আগের নির্বাচনের চেয়ে এবার ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে।
বিএনপিকে কুৎসিত সংগঠন হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিএনপি মানুষ মারে, আর মানুষ তাদের ভোট দেয়। তাদের কি বিবেচনাও নেই? দলটিকে মানুষ এত ভোট দেয় কী করে? সিটি নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামবাসী তাদের প্রত্যাখ্যান করেছে। এজন্য নিজেরা পাল্টি খেয়েছে।
শেখ হাসিনা আরো বলেন, এবার সুস্থ পরিবেশে নির্বাচন হয়েছে। বিএনপির উদ্দেশ্য ছিল খুনখারাপি করে নির্বাচন বয়কট করা। যারা মানুষ পুড়িয়ে মারে, মানুষের সর্বনাশ করে এদের বিরুদ্ধে ঘৃণা ছাড়া আর কিছুই থাকতে পারে না।
তিনি বলেন, আজ ঢাকা ও চট্টগ্রামবাসী তাদের প্রত্যাখ্যান করেছে, ভবিষ্যতে দেশবাসী তাদের প্রত্যাখ্যান করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ