সিসি নিউজ: নীলফামারীতে দরিদ্র নারীদের সাবলম্বী করে আর্থিক ভাবে সমাজে প্রতিষ্ঠত করতে বিনামূল্যে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ করেছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন।
বুধবার বিকেলে বাংলাদেশ এনজিও ফাইন্ডেশনের আর্থিক সহযোগীতায় ও উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) নীলফামারীর উদ্যেগে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নে দারিদ্র বিমচোনের লক্ষ্যে ওই ইউনিয়নের ৪৯জন দরিদ্র নারীর প্রত্যেককে একটি করে ছাগল বিতরণ করা হয়।
পলাশবাড়ী ইউনিয়নের বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপভোগকারী নারীদের হাতে ছাগল তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন কুমার রায়ের সভাপতিত্বে এসময় ইউএসএস’র নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, পলাশবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার রায় বাদল, আকবর আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, পলাশবাড়ী পরশমনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী।
ইউএসএস’র নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন আলী জানান, ইএসএস’র দারিদ্র বিমোচনে ছাগল পালন প্রকল্পের আওয়তায় পলাশবাড়ি ইউনিয়নের ৪৯জন দরিদ্র নারীকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় প্রত্যেককে একটি করে ছাগল বিতরণ করা হয়েছে। এই ছাগল পালনের মধ্যদিয়ে দরিদ্র নারীরা আর্থিক ভাবে সালম্বী হয়ে নিজেদর দারিদ্রতা বিমোচন করতে পারেব।