• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফায়ার সার্ভিসের ২২ সদস্য নেপাল যাচ্ছেন

downloadসিসি নিউজ: ভূমিকম্প বিধ্বস্ত নেপালে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২২ সদস্যের একটি বিশেষ প্রশিক্ষিত দল আর্মড ফোর্সেস ডিভিশনের একটি বিমান যোগে বৃহস্পতিবার নেপাল যাবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজের নেতৃত্বে এই আরবান সার্চ ও রেসকিউ টিম প্রয়োজনীয় উদ্ধার যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম নিয়ে নেপাল যাওয়ার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে।

এই টিমের সদস্যরা ভূমিকম্প দুর্যোগ মোকাবেলায় এবং ভবন ধসে হতাহতদের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় বিশেষভাবে পারদর্শী। এই উদ্ধারকারী দলের নেপাল গমনের বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে বুধবার বিকেলে ৪টার দিকে প্রেস ব্রিফিং হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আসাদুজ্জামান এতে উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, ‘বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দেশের বাইরে কোন উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করছে।’তিনি এই দলের সাফল্য কামনা করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড: মোজাম্মেল হক খান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান, পিএসসি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ