• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আওয়ামী দুর্বৃত্তদের নিশ্চিহ্ন করা হবে: ছাত্রদল

Chatঢাকা: জিয়াউর রহমানের সমাধিস্থলের আংশিক ভেঙ্গে ফেলায় কঠোর হুঁশিয়ারী  উচ্চারণ করেছে ছাত্রদল। বুধবার রাতের ওই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপির এই ছাত্র সংগঠন।

বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদকের পক্ষে সহ-সভাপতি নাজমুল হাসানের পাঠানো এক বিজ্ঞাপ্তিতে বলা হয়, “দীর্ঘ নয় মাস রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে স্বনির্ভর অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলেন। বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে বাংলাদেশের সব ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষকে দেশপ্রেমের এক মন্ত্রে উজ্জিবিত করেন। সেই মহান নেতার সমাধীস্থলে আওয়ামী দূর্বৃত্তদের ভাংচুর আসলে তাদের মানসিক বিকারগ্রস্থতার পরিচয় বহন করে।

“অবৈধ সরকারের  নির্দেশেই এই জঘন্য কাজটি সংঘঠিত হয়েছে। তা না হলে সংসদ ভবন সংলগ্ন এলকায় যে স্থানটি কঠোর নিরাপত্তা বলায়ের মধ্যে সেখানে কিভাবে এই ধরণের কাজ হতে পারে। সব দিক থেকে দিশেহারা এই সরকার এখন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রেরণার উৎস  জিয়াউর রহমানের সমাধিস্থলে আঘাত হানছে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “অবৈধ সরকারের মনে রাখা উচিত শত ষড়যন্ত্র করেও যেমন বিএনপির রাজনীতির সঙ্গে জনগণকে বিচ্ছিন্ন করা যায়নি, তেমনি জিয়াউর রহমানের সমাধিস্থল ভাংচুর করে জাতীয়তাবাদী শক্তিকে দূর্বল করা যাবে না। বরং জিয়াউর রহমানের সমাধিস্থলের ওপর প্রতিটি আঘাত প্রতিঘাত হয়ে আওয়ামী দুর্বৃত্তদের নিশ্চিহ্ন করে দেবে।”

ছাত্রদল নেতারা বলেন, “রাজনীতিতে যে খারাপ সংস্কৃতি তারা স্থাপন করছে ভবিষ্যতে এর দ্বারা যে তারাই আক্রান্ত হবে না তার কিন্তু নিশ্চয়তা দেয়া যায় না।” বেসামাল আচরণ  ও কাজ থেকে  বিরত থাকতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান তারা। অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেফতার করে শাস্তিরও দাবী জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ