• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রেকর্ড গড়লেন তামিম-ইমরুল

Tamim_iqbal1430479441সিসি ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। মাত্র ৩৩২ রানে অলআউট হয়ে যায় টাইগারা। জবাবে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ৬২৮ রান। জবাবে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস দারুণ সূচনা করে। উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল ও ইমরুল কায়েস সাবলিলভাবে ব্যাট করেন। এ দুজন মিলে রেকর্ড রানের জুটি গড়েন। যা টেস্টে বাংলাদেশের যেকোনো উইকেটে সর্বোচ্চ রান।

এর আগে টেস্টে বাংলাদেশের প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ সংগ্রহ ছিল ২২৪ রান। শুক্রবার তামিম ও ইমরুল মিলে সেই রান টপকে যান। তারা দুজন মিলে সংগ্রহ করেন ২৭০ রান। এ যাত্রায় তামিম করেন ১৩৮ রান আর ইমরুল করেন ১৩২ রান। তাদের এই রান শুধু প্রথম উইকেট নয়, যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রান।

২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে আশরাফুল ও মুশফিক মিলে ২৬৭ রানের জুটি গড়েছিলেন। সেটা ভেঙে ইমরুল ও তামিম মিলে ২৬৮ রানের জুটি গড়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ