• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আমের মৌসুমে খোসাসহ আমের আচার

asarলাইফস্টাইল ডেস্ক: চলে এসেছে আমের মৌসুম। লবণ মরিচে কাঁচা আমের ভর্তা থেকে শুরু করে বাহারি সব আচারের নাম শুনলেই জিভে জল আসে। স্বাদের রাজ্যে সময়টা যেন হরেক রকম টক-ঝাল-মিষ্টি আচার খাওয়ার। অবসর সময়ে টুকটাক খাওয়া আর অতিথি আপ্যায়নে প্রশংসা কুড়াতে আমের এসব আচারের তুলনা হয় না। তাই আসুন শিখে নেয়া যাক খোসাসহ আমের আচার বানানোর টিপস।

যা যা লাগবে

আম দুই কেজি, সিরিষার তেল আধা লিটার, আদাবাটা এক চা চামচ, রাসুন বাটা দুই টেবিল চামচ, পাঁচফোড়ন বাটা এক চামচ, লবণ পরিমাণ মতো, লাল মরিচ বাটা স্বাদমতো, চিনি দুই টেবিল চামচ।

যেভাবে করবেন

আম ভালো করে ধুরে খোসাসহ চারকোনা ছোট টুকরো করে কেটে নিতে হবে। হলুদ মাখিয়ে রোদে একদিন রেখে পানি শুকিয়ে নিন। এরপরে কড়াইতে পরিমান মতো সরিষার তেল, আদাবাটা, রাসুন বাটা, পাঁচফোড়ন বাটা, মরিচ বাটা, লবণ দিয়ে একটু কষাতে হবে। এবার তাতে আম আর স্বাদমতো চিনি দিন। মাঝারি আঁচে নাড়তে থাকুন। আম একটু গলে আসলে চুলা থেকে উঠিয়ে ফেলুন। এবার বয়ামে ঢেলে সরিষা তেল দিয়ে ডুবিয়ে দিন। তারপর একটানা ৩ থেকে ৪ দিন রোদে দিলে হয়ে গেল খাওয়ার উপযোগী খোসাসহ আমের আচার। ভাজি, ভর্তা বা খিচুড়ির সঙ্গে আচারটি খেতে খুবই সুস্বাদু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ