• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বুদ্ধপূর্ণিমায় সম্মিলিত শান্তি শোভাযাত্রা

indexঢাকা: গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধপূর্ণিমা বৌদ্ধদের শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব। বৌদ্ধদের এ ধর্মীয় উৎসবে সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব করেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

রোববার সকাল ৮টা ৫০ মিনিটে জাতীয় জাদুঘরের সামনের থেকে একটি শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি র‌্যালি বের করেন তারা। র‌্যালিটি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে প্রেসক্লাব গিয়ে শেষ হয়।

র‌্যালির উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এ দেশে সকল ধর্ম-বর্ণের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম-কর্ম পালন করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটিকে আরো বেশি নিশ্চিত করতে সবার সম্প্রীতি স্থাপনে কাজ করে যাচ্ছেন।’ এক্ষেত্রে সকলের সম্মিলিত প্রয়াস থাকতে হবে বলে তিনি মনে করেন।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সুকোমল বড়ুয়া, বুদ্ধিস্ট রিলিজিয়াস ওয়েলফেয়ারের সহ-সভাপতি সাজান কুমার তালুকদার, বেনাপুল আদিবাসী গিন হার্ট কলেজের চেয়ারম্যান প্রজানন্দ মহাতেরু, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. অসীম রঞ্জন বড়ুয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ