• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১ মিনিটে ভিনাকে ১৩৭ চুমু

veena-malik-photos-17বিনোদন ডেস্ক: সময় ৬০ সেকেন্ড, ধারণা ছিল ১০০ চুমুই হবে এই সময়ের মধ্যে। ভিনা মালিকের আগ্রহে হোক বা সৌভাগ্যবানদের পারদর্শিতায়, চুমুর সংখ্যা ১০০ ছাড়িয়ে হলো ১৩৭টি! একেবারে সঙ্গে সঙ্গে বিশ্বরেকর্ড! এর সবকিছুই নাকি আসন্ন একটি ছবির প্রচারণার জন্য করা, জানা গেল হিন্দুস্তান টাইমসের খবরে।

“আমি তো একজন সেলিব্রিটি, নাকি? আপনি যদি বলেন যে এ ঘটনা পাবলিসিটির জন্য, তাহলে আমি বলব, হ্যাঁ। ‘দ্য সিটি দ্যাট নেভার স্লিপস’-এর জন্য আমাদের পাবলিসিটির দরকার রয়েছে।”- চুমু-কাণ্ডের ব্যাপারে এভাবে ব্যাখ্যা দিয়েছেন পাকিস্তান থেকে বলিউডে পাড়ি জমানো এই আলোচিত অভিনেত্রী।

‘এই ছবির জন্য আমাদের মোট ২০টি রেকর্ড গড়তে হবে। তার একটি রেকর্ড হলো আজ’- যোগ করেন ভিনা।

এর আগের রেকর্ডটি কার ছিল, শুনলে একটু তাজ্জব হতেই পারেন। ২০১১ সালে টেলিভিশন রিয়্যালিটি শো ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড- অব ইন্ডিয়া তোড়েগা’ তে এক মিনিটে ১০৮ খানা চুমু পেয়েছিলেন বলিউডের মেগাস্টার সালমান খান!

বলিউডে তাহলে কাকে চুমু খেতে চান ভিনা? সোজাসাপ্টা জবাব তার, ‘আমি এমন একজন অভিনেতাকে চুমু খেতে চাই যিনি বড়পর্দায় কখনো চুমু খেতে পছন্দ করেন না। তিনি হলেন আমাদের দাবাং খান সালমান খান! আমার ধারণা আমাদের চুমুর দৃশ্য পর্দায় খুবই সুন্দর দেখাবে!’

‘দ্য সিটি দ্যাট নেভার স্লিপস’ ছবির কাস্টিংয়ের জন্য যারা পরীক্ষা দিয়েছিলেন, তাদের থেকেই নির্বাচিত হয়েছেন ‘সৌভাগ্যবান’ চুম্বনকারীরা। গিনেস রেকর্ডের অংশ, সাথে ভিনা মালিককে চুমু- সৌভাগ্য তো বটেই!

ওহ্‌ বলা হয়নি, ১৩৭টি চুমুর সবকটিই কিন্তু পড়েছে ভিনা মালিকের হাতে!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ