• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নেপালে ১০ হাজার মে.টন চাল পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

1430537592ঢাকা: নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য ১০ হাজার মেট্রিক টন চাল ও পর্যাপ্ত খাবার পানি পাঠানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই চাল ও খাবার পানি পর্যায়ক্রমে সড়ক ও আকাশপথে নেপালে যাবে বলে এতে জানানো হয়।
এ কে এম শামীম চৌধুরী জানান, প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে নেপালে চাল ও পানি পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। বিমান ও সড়ক পথে পর্যায়ক্রমে চাল ও পানি পাঠানো হবে।

গত ২৫ এপ্রিল শনিবার ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত ৭ হাজার ২৫০ জন নিহত এবং ১৪ হাজার ১২২ জন আহত হয়েছে।
এ ছাড়া ভূমিকম্পে কয়েক হাজার বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ